দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের বিরামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসকের জাল স্বাক্ষরে নাগরিকত্ব সনদ তৈরি করে ভোটার হওয়ার চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। মামলার পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাঁদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, মুন্সিগঞ্জের লৌহজং থেকে মুহিন হোসেন বোরহান নামে এক যুবক বিরামপুরের ঠিকানা ব্যবহার করে জাল নাগরিকত্ব সনদ নিয়ে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাচন অফিসে ভোটার হতে যান। তাঁর দাখিল করা নাগরিকত্ব সনদে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোছা. তানজিনা খাতুনের স্বাক্ষর জাল বলে সন্দেহ হলে মুহিনের বাবা মনির হোসেনকে (৫২) আটক করা হয়।
পরে মনির হোসেনের স্বীকারোক্তির ভিত্তিতে জাল সনদ তৈরির অভিযোগে বিরামপুর নতুন বাজারের সুমন কম্পিউটারের স্বত্বাধিকারী সাইদুর জামান সুমনকে (৩৮) তলব করে আটক করা হয়।
এ ঘটনায় বিরামপুর পৌরসভার নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক ও কম্পিউটার অপারেটর রিয়াজুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে থানায় মামলা করেন। স্বাক্ষর জাল করে প্রতারণার মাধ্যমে জাল সনদকে আসল হিসেবে ব্যবহারের অভিযোগে করা মামলার পর সুমনের দোকানে ব্যবহৃত কম্পিউটার ও স্ক্যানার জব্দ করেছে পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শামীম আল মামুন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের জাল স্বাক্ষরে নাগরিকত্ব সনদ তৈরির ঘটনায় করা মামলায় আটক দুইজনকে শুক্রবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএস/